Logo

রুমিন ফারহানা ও গাজী নজরুলসহ এখনো ভোট দেননি যারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ১৬:৪৪
রুমিন ফারহানা ও গাজী নজরুলসহ এখনো ভোট দেননি যারা
ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট শুরুর প্রায় দুই ঘণ্টার মধ্যে অধিকাংশ সংসদ সদস্য ভোট দিয়েছেন।

বিজ্ঞাপন

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোট দেননি।

মির্জা আব্বাস অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে নৈতিক স্খলনের অভিযোগে গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর থেকে সংসদের স্থায়ী কমিটির কার্যক্রমেও তাকে দেখা যায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে ভোটগ্রহণ শুরু হলে প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ভোট দেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটাধিকার প্রয়োগ করেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত রুমিন ফারহানা রাষ্ট্রপতি নির্বাচনে যে কোনো প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ রাখেন। ভোটগ্রহণের সময় শেষ হওয়ার আগে তার ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

সংসদ অধিবেশন কক্ষে নির্ধারিত তিনটি ব্যালট বাক্সে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা। সাদা কাগজে কালো কালিতে ছাপা ব্যালট পেপারের মাধ্যমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD