Logo

বঙ্গভবন থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ১৫:৩১
বঙ্গভবন থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।

বিজ্ঞাপন

বিদায়ের আগে বঙ্গভবনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। হাফিজ উদ্দিন আহমদ গার্ড অব অনারের সালাম গ্রহণ করেন এবং উপস্থিত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে বিদায়ী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

বঙ্গভবনের বিদায় অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিদায়ের সময় হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি ও অগ্রগতি কামনা করেন। পাশাপাশি সরকারের সাফল্যও প্রত্যাশা করেন তিনি। আনুষ্ঠানিকতা শেষে যথাযথ রাষ্ট্রীয় প্রটোকল অনুসরণ করে তার গাড়িবহর বঙ্গভবন এলাকা ছেড়ে যায়।

বিজ্ঞাপন

এদিকে দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের কথা রয়েছে।

এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোটের প্রার্থী অলি আহমেদ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে হাফিজ উদ্দিন আহমদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বেরও অবসান ঘটবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD