Logo

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৬, ১৫:৪৪
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশ ও ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বার্তায় মাসুদ পেজেশকিয়ান বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আইনসভায় সংসদ সদস্যদের আস্থা অর্জন করে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া তার দূরদর্শিতা, দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে অবদানের প্রতিফলন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের মাধ্যমে দেশটির জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।

বিজ্ঞাপন

অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণে ইরানের আগ্রহের কথাও জানান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD