Logo

রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৬, ১৮:২৪
রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল
ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আবু আউয়াল।

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে শুক্রবার (২১ আগস্ট) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আবু আউয়ালকে তাঁর একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি যতদিন এই পদে দায়িত্ব পালন করবেন অথবা আবু আউয়ালকে ওই পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD