Logo

বিমান মন্ত্রীর সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট, ২০২৬, ১৭:২৮
বিমান মন্ত্রীর সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
ছবি প্রতিনিধি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বিজ্ঞাপন

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। গত ২১ আগস্ট এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

সাক্ষাতে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়টি বিশেষভাবে প্রশংসিত হয়। দেশের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত বিমানবন্দরগুলোর সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, যাত্রী ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের নিবেদিত ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান মন্ত্রী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের নিরাপত্তায় দায়িত্ব পালনের জন্য আনসার সদস্যদের মোতায়েন ও সমন্বয়সংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আলোচনায় দেশ ও মানুষের কল্যাণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

একই সঙ্গে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নে ‘সবার আগে বাংলাদেশ’ মন্ত্রে উজ্জীবিত হয়ে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD