নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এই কঠিন সময়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমসহ প্রয়োজনীয় যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেপালের এই ভয়াবহ দুর্যোগে শোক ও সংহতি প্রকাশের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে সংঘটিত এই মর্মান্তিক দুর্যোগের খবর এবং সার্বিক পরিস্থিতি বাংলাদেশ সরকার নিয়মিত পর্যবেক্ষণ করছে। এ ঘটনায় বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে পর্যটকসহ অনেকের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে বন্ধুপ্রতীম দেশ নেপালের সরকার এবং জনগণের প্রতি গভীর সমবেদনা ও পূর্ণ সংহতি প্রকাশ করছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে নিহতদের আত্মার প্রতি গভীর সমবেদনা প্রকাশ, নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতার আশাবাদ জানানো হয়েছে।
দুর্যোগকালীন এই সময়ে ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতায় নেপালকে যেকোনোভাবে সম্ভাব্য সহায়তার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।








