রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন

রাষ্ট্রীয় সহযোগিতার পাশাপাশি বিএনপির সঙ্গে রাজনৈতিক সম্পর্কও আরও ঘনিষ্ঠ রাখতে চীন আগ্রহী বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মীর শাহে আলম বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস হিসেবে সৌরবিদ্যুৎ নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছে চীন। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে দেশটির চলমান বিনিয়োগ আরও বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি জানান, বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর প্রকল্পে চীনের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।
বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করতে চায় চীন। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই পানি সরবরাহ ও পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে বিনিয়োগের বিষয়ে দেশটির আগ্রহ রয়েছে।
বিজ্ঞাপন
চীনের এই আগ্রহ বাস্তবায়িত হলে জ্বালানি ও পরিবেশ ব্যবস্থাপনার পাশাপাশি বাংলাদেশে অবকাঠামো ও বিনিয়োগ খাতেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








