আজ যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন বেশ কয়েকটি এলাকায় শনিবার (২৯ আগস্ট) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণকাজ শেষ হলে স্বাভাবিক নিয়মে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, সে জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বিজ্ঞাপন
কোনাবাড়ী জোনাল অফিসের তথ্য অনুযায়ী, কুদ্দুস নগর, পেয়ারা বাগান, চেয়ারম্যান বাড়ির মোড়, জেলখানার আশপাশ, কটন ক্লাব, হালিমা রোড, নামাপাড়া, ১০ তলা, কোনাবাড়ী হাউজিং, পুকুরপাড়, জরুন ও পাঠানবাড়ী রোড এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া তিতাস ফ্যাক্টরির গলি, পারিজাত, সেলিমনগর, আমবাগ, বাঘিয়া, জয়েরটেক, প্রতাবপুর, নছের মার্কেট, বরাব, কালের ভিটা, মেঘলাল ও বাবুর্চির মোড় এলাকাও এই তালিকায় রয়েছে।
মিতালি ক্লাব, নতুন বাজার, চায়না মার্কেট, দেওলিয়াবাড়ী, কলেজগেট, এনায়েতপুর, ক্লাবমোড়, সবুজ কানন, হাতিমারা, বাগানবাড়ি চৌরাস্তা, এনায়েতপুর স্কুল মার্কেট, বেলতলা ও ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকাতেও নির্ধারিত সময়ে বিদ্যুৎ থাকবে না।
বিজ্ঞাপন
জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর এসব এলাকায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কোনাবাড়ী জোনাল অফিস কর্তৃপক্ষ।








