Logo

নতুন নেতৃত্ব পেল শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট, ২০২৬, ১৮:৫০
নতুন নেতৃত্ব পেল শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটি
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও স্বচ্ছ ভোটের মাধ্যমে অনুষ্ঠিত এ নির্বাচনে মো. রফিকুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক এবং বিমানবন্দর নিরাপত্তা বিভাগের মো. আশরাফ আলী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

বিদায়ী ও নবনির্বাচিত সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিমানবন্দরের তিনটি বিভাগের প্রধানদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিটির তত্ত্বাবধানে নবনির্বাচিত সদস্যরা উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

পুরো নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। নির্বাচন শেষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে উপস্থিত সদস্যরা অভিনন্দন জানান। একই সঙ্গে কমিটির ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে পরিচালনার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। এরপর নতুন নেতৃত্বের অধীনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুরোনো কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে নতুন কমিটির পক্ষ থেকে বিদায়ী কমিটির সদস্যদের ফুল দিয়ে সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে বিদায় জানানো হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। একই সঙ্গে কমিটির সদস্যদের কল্যাণ নিশ্চিত করা, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং কর্মক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন এবং নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্তের মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD