Logo

রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট, ২০২৬, ২০:৫৬
রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা
ছবি: সংগৃহীত

২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস) ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। একই সঙ্গে ওই নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

ওই নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছিলেন নুরুল হক নুর। ফলে রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করায় নুরের নেতৃত্বাধীন ডাকসু পর্ষদে রাশেদ খাঁনের অন্তর্ভুক্তি হলো।

সোমবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব নিয়ে বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটির তদন্তে তা অবৈধ প্রমাণিত হয়। পরে সিন্ডিকেটের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি এর উপযুক্ত জবাব দিতে পারেননি।

বিজ্ঞাপন

এরপর একাডেমিক কাউন্সিলের সভায় গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তার ডাকসুর পদও বাতিল করা হয়েছে। পাশাপাশি ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

রাশেদ খাঁন তার পোস্টে এ সিদ্ধান্তের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি উল্লেখ করে ‘আলহামদুলিল্লাহ’ বলে প্রতিক্রিয়া জানান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD