Logo

জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬
জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রামের সঙ্গে বিএনপির পথচলা অভিন্ন বলেও মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। এ সময় দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার দিন।

বাণীতে তিনি উল্লেখ করেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকেলে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে, রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির আত্মপ্রকাশ ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্রের পথ রুদ্ধ করে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একদলীয় ‘বাকশাল’ প্রতিষ্ঠা করা হয়েছিল। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে জিয়াউর রহমান দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন। পরবর্তী সময়ে রাজনৈতিক বাস্তবতার প্রয়োজনেই বিএনপি প্রতিষ্ঠিত হয় বলে তিনি উল্লেখ করেন। এর মধ্য দিয়ে দেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

খালেদা জিয়ার নেতৃত্বের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, তার সম্মোহনী ব্যক্তিত্ব ও নেতৃত্বের মাধ্যমে বিএনপি বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে যায়।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়ও বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ভূমিকা পালন করেছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে জীবন উৎসর্গ করেছেন বলে তিনি উল্লেখ করেন।

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে যারা প্রাণ দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের অবদানও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

বাণীতে তারেক রহমান বলেন, দেশের মানুষ যখনই নির্ভয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিভিন্ন সময়ে সরকার পরিচালনার সময় গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, নারীশিক্ষার প্রসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, গণতন্ত্র সমুন্নত রাখা ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে বিএনপির বিভিন্ন উদ্যোগের কারণে দলটি দেশবাসীর কাছে জনপ্রিয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে বলে বাণীতে উল্লেখ করেন তিনি। জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের আস্থার প্রতিদান দেওয়ার লক্ষ্যেই বিএনপি কাজ করছে বলেও জানান তিনি।

বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে দলের প্রতিটি নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখবেন।

বাণীর শেষাংশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বিএনপি বিশ্বাস করে, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপির অপর নাম- একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি আবারও গণতন্ত্রকামী, স্বাধীনতাপ্রিয় দেশবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাই।’

বিজ্ঞাপন

সূত্র: বাসস

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD