বিএনপি কোনো বটবাহিনী চালায় না: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো ‘বটবাহিনী’ পরিচালনা করে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় স্বয়ংক্রিয়ভাবে ফ্যাক্ট চেকিংয়ের ব্যবস্থা চালুর জন্য সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
ইয়াসের খান চৌধুরী বলেন, “আমরা নিরপেক্ষভাবে করি এবং ফ্যাক্ট চেকিংয়ের জন্য শুধু ম্যানুয়াল নয়, আমরা অটোমেটেডভাবে ফ্যাক্ট চেকিং করার জন্য একটি প্রকল্প হাতে নিয়েছি। অচিরেই এই বিষয়ে আমরা সংসদকে অবহিত করতে পারব বলে আশা করি।”
অনলাইন সংবাদ নিয়ে প্রশ্ন সংসদে
বিজ্ঞাপন
এর আগে বিদ্যমান প্রেস কাউন্সিলের কার্যক্রম আধুনিকায়নের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, বর্তমান প্রেস কাউন্সিলের বিধান অনুযায়ী প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত অপতথ্য বা বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ রয়েছে। কিন্তু অনলাইন মাধ্যমে একই ধরনের তথ্য প্রকাশিত হলে সেই আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, প্রিন্ট মিডিয়া পরিচালনাকারীরা অনলাইন সংবাদমাধ্যমের দিকে আক্রমণ করে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ালেও বিদ্যমান ব্যবস্থায় সেসবের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া কঠিন।
তিনি প্রশ্ন করেন, বর্তমান প্রেস কাউন্সিলকে যুগোপযোগী করা হবে কি না এবং অনলাইন সংস্করণে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আইনে যুক্ত করা হবে কি না।
বিজ্ঞাপন
নিজের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সংসদে বসুন্ধরা মিডিয়ার বিরুদ্ধে তথ্যমূলক বক্তব্য দেওয়ার পর ৪৮ ঘণ্টায় তার বিরুদ্ধে ১০৯টি উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তবে এসব সংবাদ প্রিন্ট সংস্করণে প্রকাশিত না হওয়ায় প্রেস কাউন্সিলে অভিযোগ করার সুযোগ পাননি বলেও জানান তিনি।
প্রেস কাউন্সিল পুনর্গঠনের উদ্যোগ
জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, অপতথ্য ছড়ানোর বিষয়টি শুধু বিরোধী দলের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ নয়। তার ভাষ্য, দেশের নারী ও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের পাশাপাশি প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পরিবারকেও নানা ধরনের আক্রমণের শিকার হতে হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি বলেন, “আমরা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছি। প্রেস কাউন্সিল আমরা রিভ্যাম্প করছি। সুন্দরভাবে প্রেস কাউন্সিল গঠন করা হবে এবং আপনি যেই অনলাইনের কথা বলেছেন, সেটাও আমাদের বিবেচনার মধ্যে আছে। আমরা এই প্রক্রিয়া সম্পন্ন করব অতি দ্রুততম সময়ের মধ্যে।”
বিজ্ঞাপন
স্বয়ংক্রিয় ফ্যাক্ট চেকিং চালুর পরিকল্পনা
অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ঠেকাতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, বিভিন্ন দেশে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা পর্যালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, “ইনশাআল্লাহ, বাংলাদেশে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন কীভাবে প্রতিরোধ করা যায়, কীভাবে বন্ধ করা যায়, সেই বিষয়ে অন্যান্য দেশে কী কী পদক্ষেপ তারা গ্রহণ করেছে, সেই বিষয়ে আমরা বিবেচনা করছি। আমরা এই বিষয়ে কনসালটেশন করছি। আমরা একটি সুন্দর কাঠামো দাঁড় করাতে পারব বলে বিশ্বাস করি।”
বিজ্ঞাপন
সরকারের নেওয়া উদ্যোগের অংশ হিসেবে ম্যানুয়াল পদ্ধতির পাশাপাশি স্বয়ংক্রিয় ফ্যাক্ট চেকিং ব্যবস্থা চালুর প্রকল্প বাস্তবায়নের কথাও জানান প্রতিমন্ত্রী। তার আশা, এ বিষয়ে অচিরেই সংসদকে বিস্তারিত জানানো সম্ভব হবে।








