Logo

নেপালকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দিল বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ২১:২৫
নেপালকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দিল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা হিসেবে ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে লেখা একটি চিঠি হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় নেপালের দুর্যোগ ত্রাণ তহবিলে দেওয়া আর্থিক সহায়তার বিষয়টিও রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির চলমান ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রমে পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই অনুদান দেওয়া হয়েছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নেপালের এই মর্মান্তিক দুর্যোগে শোক জানিয়ে গত ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদেও একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশের এই আর্থিক সহায়তা নেপালের দুর্যোগকবলিত মানুষের ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রমে ব্যবহৃত হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD