Logo

গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে কমবে বিদ্যুতের সংকট

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৪৫
গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে কমবে বিদ্যুতের সংকট
ছবি: সংগৃহীত

গ্যাস সরবরাহের সংকট কেটে গেলে দেশের বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রীরা তাকে জানিয়েছেন, গ্যাসের সংকট দূর হলে বিদ্যুৎ পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে। ফলে বর্তমানে যে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে, তা আর এতটা তীব্র থাকবে না বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাজধানীতে লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, ঢাকাতেও কিছুটা বিদ্যুৎ সংকট মেনে নেওয়া প্রয়োজন। তবে দেশের সবচেয়ে বড় শহর হওয়া এবং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপকতা থাকায় বিদ্যুৎ সরবরাহে রাজধানী কিছুটা অগ্রাধিকার পেতে পারে।

তিনি বলেন, ‘ঢাকাকে একেবারে লোডশেডিংমুক্ত রাখব’—এমন ধারণা থেকে সরকার সরে এসেছে। এর ফলেই রাজধানীতে বর্তমানে কিছুটা লোডশেডিং হচ্ছে।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকারের সময়ও দেশে লোডশেডিং ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সে সময় ঢাকায় প্রায় কোনো লোডশেডিং দেওয়া হয়নি। ঢাকার মানুষের ‘ভয়েস’ ও সামাজিক পুঁজি (সোশ্যাল ক্যাপিটাল) তুলনামূলক বেশি হওয়ায় তাদের মধ্যে লোডশেডিং না হওয়ার একটি বিশেষ ধারণা তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিদ্যুৎ পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি জানান, শেখ হাসিনার সরকারের শেষ পূর্ণ বছর ছিল ২০২৩। ওই বছরের জুন, জুলাই ও আগস্টের সঙ্গে ২০২৬ সালের একই সময়ের গড় লোডশেডিং তুলনা করলে জুন ও জুলাইয়ে চলতি বছর পরিস্থিতি তুলনামূলক ভালো ছিল।

তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুনে দেশে দৈনিক গড়ে ৯৬৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছিল। ২০২৬ সালের জুনে সেই গড় কমে দাঁড়ায় ৭৪১ মেগাওয়াটে।

একইভাবে, ২০২৩ সালের জুলাইয়ে দৈনিক গড় লোডশেডিং ছিল ৬১৩ মেগাওয়াট। ২০২৬ সালের জুলাইয়ে তা কমে ৪৬০ মেগাওয়াটে নেমে আসে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD