১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪ অপতথ্য ছড়ানো হয়েছে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, গত ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে বড় ধরনের ৪৬৪টি অপতথ্য প্রচার করা হয়েছে। এর মধ্যে ১৫৭টি অপতথ্য ছিল সরাসরি প্রধানমন্ত্রীকে ঘিরে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের নিয়েও বিভিন্ন অপতথ্য ছড়ানো হয়েছে, যার তালিকায় তার অবস্থানও ওপরের দিকে রয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
রবিবার সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন জাহেদ উর রহমান।
তথ্য উপদেষ্টা বলেন, মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত উদার এবং ভবিষ্যতেও এই অবস্থান ধরে রাখতে চায়। একটি গণতান্ত্রিক সরকারের জন্য মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করা স্বাভাবিক বিষয়। মতপ্রকাশের পথ বন্ধ করে কোনো গণতান্ত্রিক সরকার লাভবান হতে পারে না। বিশেষ করে যে সরকার ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত হতে চায়, তার জন্য মতপ্রকাশের স্বাধীনতা আরও গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশে সাংবাদিক আব্দুস সালামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। একই সঙ্গে তিনি ৫ আগস্টের একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশে আরেকটি গণঅভ্যুত্থান হোক—এমন পরিস্থিতি কেউই চান না। সাইদ, মুগ্ধ কিংবা ওয়াসিমের মতো আর কোনো প্রাণ ঝরে যাক, সেটিও কাম্য নয়। তাদের আত্মত্যাগকে সম্মান করা হয়, কিন্তু ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি কেউ চান না।
তার ভাষ্য, বাংলাদেশ এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকুক, যেখানে জনগণের ভোটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে যেকোনো সরকার পরিবর্তন হবে। এটাই ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা হওয়া উচিত।








