ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ ও মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ওই এলাকার বিভিন্ন মন্দিরেও দেওয়া হয়েছে আর্থিক সহায়তা।
বিজ্ঞাপন
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুদানের আওতায় ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ হিসাবে মসজিদগুলোর জন্য মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ লাখ ১৬ হাজার টাকা।
অন্যদিকে, আসন্ন শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং দুর্গাপূজার আয়োজন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে এই আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলে জানা গেছে।








