Logo

‘কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি ভয়ে পালিয়ে আসি’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৬, ১৪:২৮
‘কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি ভয়ে পালিয়ে আসি’
ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের স্থানটির কাছ থেকে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল পাওয়া গেছে। মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বিজ্ঞাপন

তাহসিফের মৃত্যুর ঘটনায় হেফাজতে নেওয়া তাঁর ছোট ভাই বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, ঘটনার দিন তাঁরা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন তাঁদের ধাওয়া করেন। তাহসিফ নদে ঝাঁপ দেন, আর দ্বীপ পালিয়ে যান।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটি পাওয়া যায়।

পিবিআই কর্মকর্তারা বলছেন, রাজবাড়ীঘাট এলাকা মাদকের স্পট হিসেবে পরিচিত। মাদক কারবারিদের ধাওয়া খেয়ে তাহসিফ নদে পড়ে ডুবে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পিবিআই সদর দপ্তরের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. আবু ইউসুফ আজ বলেন, উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তাঁদের ধারণা, মোটরসাইকেলটি তাঁরই।

মোটরসাইকেলটি রাজধানীর উত্তরখান থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্তে নৌ পুলিশকে সহায়তা করছে পিবিআই।

পিবিআইয়ের এক পুলিশ সুপার জানান, দ্বীপকে নিয়ে গতকাল রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, তাঁরা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন ধাওয়া করলে তাহসিফ নদে ঝাঁপ দেন এবং তিনি পালিয়ে যান।

বিজ্ঞাপন

দ্বীপের কাছ থেকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যসহ ঘটনার অন্যান্য দিক যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পিবিআই।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD