Logo

পকেটে আইফোন, হাতে ঘড়ি; এখনো নিখোঁজ তাহসিফের মোটরসাইকেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৬, ১৩:২৩
পকেটে আইফোন, হাতে ঘড়ি; এখনো নিখোঁজ তাহসিফের মোটরসাইকেল
ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন। পরদিন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার হলেও এখনো সন্ধান মেলেনি মোটরসাইকেলটির।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন তাহসিফ। পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের সময় তাঁর হাতে ঘড়ি ও পকেটে আইফোন পাওয়া যায়। সঙ্গে থাকা আইফোনের মাধ্যমেই তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তাহসিফের মোটরসাইকেলটির সন্ধান চলছে। তিনি সর্বশেষ উত্তরার যে রেস্তোরাঁ থেকে বের হয়েছিলেন, সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে। পাশাপাশি তিনি যেসব স্থানে গিয়েছিলেন, সেসব এলাকার ক্যামেরার ফুটেজও পর্যালোচনা করা হবে।

নৌ পুলিশের এক কর্মকর্তা জানান, যে স্থান থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়েছে, তার আশপাশে নদীতে মোটরসাইকেলটির সন্ধানে তল্লাশি চালানো হতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তাহসিফ রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে পরিবারের সঙ্গে থাকতেন। মঙ্গলবার সন্ধ্যার পর দ্বীপ নামের বন্ধুস্থানীয় এক ছোট ভাইয়ের ডাকে বাসা থেকে বের হন তিনি। দ্বীপের সঙ্গে কথা বলে ফিরে আসার কথা জানিয়ে নিচে নামলেও আর বাসায় ফেরেননি। পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD