Logo

তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৬, ১৬:৩৪
তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

ঢাকার তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি এই বিষয়ে এখনই কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ একটা প্রাথমিক তদন্ত হতে হবে। লাশের পোস্টমর্টেম হচ্ছে। তারপরে আমরা সব বিষয় জেনে কথা বলব।”

এ সময় নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যার ঘটনায় এক সংসদ সদস্যের ছেলের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ। অভিযুক্ত ব্যক্তি সংসদ সদস্যের সন্তান হলেও তাঁকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। কাউকে ছাড় দেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না। দলটিকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল উল্লেখ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্রের চর্চা ছিল না; বরং দলটি স্বৈরতান্ত্রিক মাফিয়া শক্তি হিসেবে কাজ করেছে বলে তিনি মনে করেন। তাঁর দাবি, গণঅভ্যুত্থানের মুখে দলটির নেতারা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD