Logo

ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৬, ১৬:৩৮
ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

ডিসেম্বরে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল। গণঅভ্যুত্থানের মুখে দলটির নেতারা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্রের চর্চা ছিল না। তাঁর ভাষায়, দলটি স্বৈরতান্ত্রিক মাফিয়া শক্তি হিসেবে কাজ করেছে এবং নিজেদের অরাজনৈতিক শক্তি হিসেবে প্রমাণ করেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। সরকারের হিসাব অনুযায়ী, নিহতের সংখ্যা ২ হাজারের বেশি। তাঁর অভিযোগ, এসব হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি বা দুঃখ প্রকাশ করেনি। বরং গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে জঙ্গিবাদী তকমা দিয়েছে।

আওয়ামী লীগের আবার গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের জনগণ দলটিকে সেই সুযোগ দেবে বলে তিনি মনে করেন না। কে কখন দেশে ফিরতে চাইছে, তা নিয়ে সরকার বিচলিত নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। যে-ই আসুক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যার ঘটনায় সংসদ সদস্যের ছেলের সম্পৃক্ততা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ। সংসদ সদস্যের সন্তান হওয়া সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। কাউকে ছাড় দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে, ঢাকার তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে তিনি এ বিষয়ে মন্তব্য করতে চান না। সব তথ্য জানার পর এ বিষয়ে কথা বলবেন বলে জানান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD