জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব পাচ্ছে উপনির্বাচন: সিইসি

জাতীয় সংসদ নির্বাচনের সমান গুরুত্ব ও অগ্রাধিকার দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিন। নির্বাচন ঘিরে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।
উপনির্বাচনের প্রস্তুতি ও গুরুত্ব তুলে ধরে এ এম এম নাসিরুদ্দিন বলেন, বর্তমান নির্বাচন কমিশন পূর্ণ স্বচ্ছতায় বিশ্বাসী। সেই নীতির ভিত্তিতেই জাতীয় নির্বাচনের মতো এই উপনির্বাচনকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে দায়িত্ব অনুযায়ী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঢাকায় কেন্দ্রীয়ভাবে পুরো নির্বাচনী কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
নির্বাচন ঘিরে ১১ দলীয় জোটের উত্থাপিত অভিযোগের বিষয়ে সিইসি বলেন, জোটটির পক্ষ থেকে যেসব অভিযোগ জানানো হয়েছিল, সেগুলোর যথাযথ সমাধান করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হচ্ছে।
দেশের নির্বাচনী সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা জানিয়ে সিইসি বলেন, অতীতে নির্বাচনকে কেন্দ্র করে যে সংঘাত ও লজ্জাজনক সংস্কৃতি তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে আসতে চায় কমিশন। সব পক্ষের অংশগ্রহণে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে কাজ করছে নির্বাচন কমিশন।








