Logo

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৬, ১২:৩৪
চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন তাঁর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৯ অক্টোবর জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিট) ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ের তুলনায় প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭।

বিজ্ঞাপন

বিমানের ত্রুটি শনাক্ত ও মেরামতের জন্য বাংলাদেশ ও জাপানের প্রকৌশলীরা যৌথভাবে কাজ করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপকের উপস্থিতিতে বিমানের নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম ও জাপানি টেকনিশিয়ানরা মেরামত কার্যক্রম সম্পন্ন করেন। এরপর ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে ছিল জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন তিনি।

বিজ্ঞাপন

এসব আলোচনায় বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায় এসব বৈঠকে।

সফরকালে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি প্রবাসী কমিউনিটির সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD