Logo

আবারও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:০৯
আবারও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা
ছবি: সংগৃহীত

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা খন্দকার মোহাম্মদ তালহা। তাকে ১৫ মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা থাকলেও ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৪৯ অনুযায়ী খন্দকার মোহাম্মদ তালহার অব্যবহৃত অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত করা হয়েছে।

শর্ত অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে তাকে।

এসব শর্তে আগামী ৩ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে খন্দকার মোহাম্মদ তালহাকে।

বিজ্ঞাপন

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালনকালে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর খন্দকার মোহাম্মদ তালহাকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD