Logo

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, আর কিছু কাজ করা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৫৮
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, আর কিছু কাজ করা
ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, রাজনীতিবিদদের কাজ বক্তৃতা দেওয়া, আর সরকারি চাকরিজীবীদের কাজের মধ্যে চুরি ও কাজ—দুটিই রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজের পরিবর্তন প্রয়োজন। এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে ভবিষ্যতে দেশের ছেলে-মেয়েরা অর্থবহ জীবন কাটানোর সুযোগ পাবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুর্নীতি দমন প্রসঙ্গে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আব্দুল আউয়াল মিন্টু বলেন, সমাজ ও দেশের উন্নয়নের জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দুর্নীতি দমনও রয়েছে।

তিনি বলেন, “দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি কর্মকর্তা) মাধ্যমেই করব।”

বিজ্ঞাপন

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী উদাহরণ দেন। তিনি বলেন, কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে তিনি অর্থ নিলে সেটিও সরকারি কর্মকর্তাদের মাধ্যমেই নেওয়া সম্ভব।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, সমাজে দুর্নীতি সবসময়ই থাকবে। তবে দুর্নীতি কম না বেশি হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। তাই দুর্নীতি প্রতিরোধকে তিনি প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD