জাতীয় গ্রিডে বাড়ল গ্যাসের সরবরাহ

জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বেড়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় গ্রিডে মোট ২৬১ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে।
বিজ্ঞাপন
জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, সরবরাহ করা গ্যাসের মধ্যে দেশীয় উৎস থেকে এসেছে ১৬২ কোটি ঘনফুট। আর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে ৯৯ কোটি ঘনফুট।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় পেট্রোবাংলার হিসাবে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৩২০ মিলিয়ন ঘনফুট।
বিজ্ঞাপন
রবিবার (১৩ সেপ্টেম্বর) একই সময়ে গ্যাস সরবরাহ বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩৬২ মিলিয়ন ঘনফুটে। এরপর সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় তা আরও বেড়ে ২ হাজার ৩৭৫ মিলিয়ন ঘনফুটে পৌঁছায়।
সোমবারের সরবরাহের মধ্যে দেশীয় উৎস থেকে পাওয়া গ্যাসের পরিমাণ ছিল ১ হাজার ৬১১ মিলিয়ন ঘনফুট। আর এলএনজি থেকে সরবরাহ করা হয় ৭৬৪ মিলিয়ন ঘনফুট।








