Logo

মঙ্গলবার থেকে কলকারখানায় আগের মতো গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:১২
মঙ্গলবার থেকে কলকারখানায় আগের মতো গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দেশের শিল্প-কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মঙ্গলবার রাত থেকেই সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।

বিজ্ঞাপন

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ফজলুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আগামীকাল (মঙ্গলবার) রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে। এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, গ্যাস-বিদ্যুতের সেই অবস্থায় ফিরে যেতে পারব।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য এটি বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি এবং স্বস্তির খবর।

সোমবার সচিবালয়ে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রায় তিন ঘণ্টা বৈঠক হয়। বৈঠকেই শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

তবে ‘আগের অবস্থায়’ বলতে ঠিক কোন পরিস্থিতিকে বোঝানো হয়েছে, তা বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে স্পষ্ট করা হয়নি। এ বিষয়ে জানতে চাওয়া হলেও সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পরে ফজলুল হকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আগস্ট মাসে যে সংকট ঘনীভূত হয়েছিল, তার আগের অবস্থার কথাই বোঝানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD