Logo

ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন, ভাড়া নির্ধারণ ৬৮৫ টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৬, ২১:৫৯
ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন, ভাড়া নির্ধারণ ৬৮৫ টাকা
ছবি: সংগৃহীত

ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। মহানগর প্রভাতী এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করে নতুন এ সেবা চালু করা হয়েছে। এতে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জোড়ায়।

বিজ্ঞাপন

নতুন ট্রেনের শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৮৫ টাকা। এসি চেয়ারের ভাড়া প্রায় ১ হাজার ৩১১ টাকা। ট্রেনটিতে মোট ৭০৬টি আসন রয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাতে ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে মহানগর এক্সপ্রেসের বর্ধিত রুটে যাত্রা উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

অনুষ্ঠানে ভাড়ার বিস্তারিত তুলে ধরে রেলমন্ত্রী জানান, কম খরচে যাতায়াত করতে ইচ্ছুক যাত্রীদের জন্য সাধারণ শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৮৫ টাকা। অন্যদিকে এসি চেয়ারের ভাড়া পড়বে প্রায় ১ হাজার ৩১১ টাকা।

বিজ্ঞাপন

ঢাকা-কক্সবাজার রুটে টিকিটের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, লোকোমোটিভ (ইঞ্জিন) ও কোচের স্বল্পতার কারণে এত দিন পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব হয়নি। যাত্রীদের সুবিধার্থেই মহানগর প্রভাতী চালু করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, বর্তমানে এই রুটে তিন জোড়া ট্রেন চললেও পর্যায়ক্রমে তা সাত জোড়া পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এটি বাস্তবায়িত হলে যাত্রীদের ভ্রমণের বিকল্প বাড়বে এবং রেলপথে যাতায়াত আরও সহজ হবে।

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত ৪৬৭.৮৩ কিলোমিটার দীর্ঘ পথে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে মোট ১২টি স্টেশনে। ঢাকা ও কক্সবাজার প্রান্তিক স্টেশন ছাড়াও মধ্যবর্তী বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রামে ট্রেনটি থামবে।

বিজ্ঞাপন

নতুন এ সার্ভিস চালুর ফলে ট্রেনটির কুমিরা স্টেশনে যাত্রাবিরতি প্রত্যাহার করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেনটি ছাড়বে রাত ৮টা ৩০ মিনিটে। কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৬টায়।

অন্যদিকে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছাড়বে সকাল ৯টায় এবং ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। উভয় ক্ষেত্রে মোট যাত্রার সময় ধরা হয়েছে ৯ ঘণ্টা ৩০ মিনিট।

ট্রেনটির রেক বেইজ, ওয়াটারিং ও ক্লিনিং হবে কক্সবাজারে। প্রতি রোববার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD