Logo

ঢামেকে চোর আটক, মিটফোর্ডে টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত আনসার সদস্যদের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৬, ১৮:৪৭
ঢামেকে চোর আটক, মিটফোর্ডে টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত আনসার সদস্যদের
ছবি: সংগৃহীত

রাজধানীর দুই সরকারি হাসপাতালে দায়িত্ব পালনকালে চুরির চেষ্টা নস্যাৎ এবং হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চুরির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অন্যদিকে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পরিত্যক্ত অবস্থায় পাওয়া চার হাজার টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন আনসার সদস্যরা।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালে সকাল সাড়ে ৫টার দিকে পুরাতন ভবনের ২০০ নম্বর ওয়ার্ড থেকে এক রোগীর মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালানোর সময় সলেমান নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

কর্তব্যরত আনসার সদস্য মো. কবির ও আল আমিনের তৎপরতায় চুরির চেষ্টা ব্যর্থ হয়। এ সময় চুরি হওয়া মোবাইল ফোন ও নগদ টাকার বান্ডিল উদ্ধার করা হয়।

পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই শেষে মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক সলেমানকে বাদীসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, সকাল সোয়া ৯টার দিকে মিটফোর্ড হাসপাতালের ১ নম্বর (জরুরি বিভাগ) গেটের সামনে পরিত্যক্ত অবস্থায় চার হাজার টাকা উদ্ধার করেন টহলরত আনসার সদস্যরা। এপিসি মো. হাসান, আনসার মো. সাইদুল ইসলাম ও মো. মোয়াজ্জেম এ সময় দায়িত্বে ছিলেন।

টাকা উদ্ধারের পর আনসার সদস্যরা হাসপাতালজুড়ে বিষয়টি জানিয়ে দেন। প্রায় আধঘণ্টা পর, সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুর থেকে আসা ফজলুল হক নামের এক ব্যক্তি উপযুক্ত প্রমাণ দেখিয়ে টাকাগুলো নিজের বলে দাবি করেন। কর্তৃপক্ষের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে টাকা তাঁর হাতে তুলে দেওয়া হয়।

রাজধানীর ব্যস্ত সরকারি হাসপাতালগুলোসহ দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বশীলতা ও সততার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের এমন তৎপরতা জননিরাপত্তা ও মানুষের আস্থা বাড়াতে ভূমিকা রাখছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD