Logo

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের বড় ভাই রেজাউল হক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৬, ১২:০৭
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের বড় ভাই রেজাউল হক মারা গেছেন
ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

বিজ্ঞাপন

রবিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, কিডনিজনিত জটিলতা নিয়ে গত ৭ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন রেজাউল হক রতন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এটিএম রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। তার বাবা ছিলেন মসজিদটির প্রতিষ্ঠাতা সভাপতি। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

রবিবার জোহরের নামাজের পর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আসরের নামাজের পর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বড় ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD