Logo

ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৬, ১২:৪৬
ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। রবিবার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে ঢাকায় পৌঁছান তিনি।

বিজ্ঞাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পিকার ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে স্পিকারের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়েছে

এর আগে গত ২৩ নভেম্বর দুপুর ১টা ৪০ মিনিটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার। দেশটির জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে সরকারি এই সফরে অংশ নেন তিনি।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী। ছয় দিনের সফর শেষে তারাও স্পিকারের সঙ্গে দেশে ফিরেছেন।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD