Logo

ধানমন্ডিতে আলোচিত ভবনের রুফটপ রেস্টুরেন্ট গুঁড়িয়ে দেওয়া হলো

profile picture
জনবাণী ডেস্ক
৫ মার্চ, ২০২৪, ০১:৩৯
ধানমন্ডিতে আলোচিত ভবনের রুফটপ রেস্টুরেন্ট গুঁড়িয়ে দেওয়া হলো
ছবি: সংগৃহীত

আলোচিত গাউসিয়া টুইন পিক ভবনের ছাদে অবৈধভাবে গড়ে তোলা রেট্রো রুফটপ রেস্টুরেন্ট গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ

বিজ্ঞাপন

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে অবস্থিত আলোচিত গাউসিয়া টুইন পিক ভবনের ছাদে অবৈধভাবে গড়ে তোলা রেট্রো রুফটপ রেস্টুরেন্ট গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (৪ মার্চ) সকাল ১১টায় এই ভবনে অভিযান পরিচালনা শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। পরে ভবনটির ছাদে নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা রেট্রো লাইভ কিচেন নামের রুফটপ রেস্টুরেন্টটি গুঁড়িয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভবনটিতে অভিযান পরিচালনা করেন রাজউকের জোন ৩-এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।

তাজিনা সারোয়ার বলেন, এই ভবনটি রাজউক থেকে অফিস করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু আমরা আজকে এখানে এসে দেখেছি অবৈধভাবে বেশ কয়েকটি রেস্টুরেন্ট গড়ে তোলা হয়েছে। পরবর্তীতে আমরা ছাদের রেস্টুরেন্ট ভেঙে দিয়েছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রাজউকের নকশায় স্পষ্টত এখনো দেখানো হচ্ছে ভবনের ছাদ খোলামেলা। তারপরও কীভাবে এখানে রেস্টুরেন্ট করা হয়েছে সেটি আমাদের বোধগম্য নয়। 

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD