Logo

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় সব পরীক্ষা স্থগিত

profile picture
জনবাণী ডেস্ক
৩১ আগস্ট, ২০২৫, ২১:৩৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় সব পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার (৩১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। তিনি বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় রোববারের সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি পর্যালোচনা করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।”

বিজ্ঞাপন

এর আগে শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে প্রায় ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের শরীরে দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানান, “সংঘর্ষের সময় যেসব শিক্ষার্থী বিভিন্ন ফ্ল্যাটে আটকে পড়েছিলেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন, তাদের উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ভিসির সঙ্গে মিটিং চলছে। স্থানীয় চেয়ারম্যান-মেম্বার, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী ২ নম্বর গেটের মাছ বাজার সংলগ্ন শাহাবুদ্দিনের বাসায় ভাড়া থাকেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি বাসায় প্রবেশের সময় দারোয়ানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দারোয়ান তাকে মারধর করেন। পরে তিনি ফোনে এক সহপাঠীকে বিষয়টি জানান।

বিজ্ঞাপন

খবর পেয়ে কয়েকজন শিক্ষার্থী সেখানে গিয়ে দারোয়ানকে ধরার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। অপরদিকে শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে পাল্টা সংঘর্ষে জড়ান। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

বিজ্ঞাপন

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD