বরখাস্ত কাউন্টার টেররিজমের ডিসি শেখ রাজীবুল হাসান

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ রাজীবুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।
বিজ্ঞাপন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিটের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ রাজীবুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে শেখ রাজীবুল হাসানকে সরকারি দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন মনে হওয়ায় তাকে সরকারি চাকরি আইন অনুযায়ী ২৫ আগস্ট থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
বরখাস্তকালীন সময়ে তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
বিজ্ঞাপন
এএস








