Logo

এলপি গ্যাসের দাম আরও হ্রাস

profile picture
জনবাণী ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৯
এলপি গ্যাসের দাম আরও হ্রাস
ছবি: সংগৃহীত

ভোক্তাদের জন্য এলপি গ্যাসের দাম সামান্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিজ্ঞাপন

ভোক্তাদের জন্য এলপি গ্যাসের দাম সামান্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

চলতি সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭০ টাকা, যা আগের দামের তুলনায় ৩ টাকা কম। নতুন এ মূল্য আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। নতুন ঘোষণায় অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১৩ পয়সা কমে দাঁড়িয়েছে ৫৮ টাকা ১৫ পয়সা।

এর আগে আগস্ট মাসে এলপি গ্যাসের দাম কমানো হয়েছিল। গত ৩ আগস্ট ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা করা হয়। একই সময়ে অটোগ্যাসের দামও ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD