সেপ্টেম্বরের প্রথম ৩ দিনে রেমিট্যান্স ৩৪ কোটি ডলার

সেপ্টেম্বরের প্রথম ৩ দিনে রেমিট্যান্স ৩৪ কোটি ডলার
বিজ্ঞাপন
চলতি মাসের প্রথম তিন দিনে দেশে এসেছে ৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা প্রতিদিন গড়ে ১১ কোটি ৪৩ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ৩০ কোটি ৭০ লাখ ডলার, অর্থাৎ বছরের ব্যবধানে ১১.৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ৩ সেপ্টেম্বর একদিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১৪ কোটি ৫০ লাখ ডলার, যা মাসের রেমিট্যান্স প্রবাহে বড় অবদান রেখেছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৫২৪ কোটি ২০ লাখ ডলার, যা বছর ব্যবধানে ১৭.৯০ শতাংশ বৃদ্ধি।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।
আরএক্স/








