আগামীকাল বন্ধ থাকবে ঢাবির সকল ক্লাস-পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চলমান ক্লাস ও পরীক্ষা আগামীকাল বুধবারও অনুষ্ঠিত হবে না।
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চলমান ক্লাস ও পরীক্ষা আগামীকাল বুধবারও অনুষ্ঠিত হবে না। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলমান থাকায় ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে নির্বাচনকে ঘিরে ঢাবি প্রশাসন কয়েক দফায় ছুটির সিদ্ধান্তে পরিবর্তন আনে। প্রথমে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে শিক্ষার্থীদের দাবির মুখে একদিন ছুটি কমানো হয়। এরপর আবার সিদ্ধান্ত পরিবর্তন করে শুধু ভোটের দিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
তবে ভোট পরবর্তী কার্যক্রমের কারণে অবশেষে বুধবারও বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
এএস








