Logo

আওয়ামী লীগের সাবেক এমপি সফুরা বেগম গ্রেফতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল, ২০২৬, ১১:৫৮
আওয়ামী লীগের সাবেক এমপি সফুরা বেগম গ্রেফতার
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে পুলিশ। লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজ্ঞাপন

সফুরা বেগম রুমী আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন।

লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, তার বিরুদ্ধে ঢাকায় একটি এবং লালমনিরহাটে চারটি মামলার তথ্য রয়েছে। সরকার পরিবর্তনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানায় পুলিশ।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে লালমনিরহাটে নেওয়া হচ্ছে। সেখানে দায়ের হওয়া মামলাগুলোর একটিতে গ্রেফতার দেখিয়ে আজই আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD