নিজ বাসা থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা মডেল মসজিদ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা।
তিনি জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছেন নায়েব আলী—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে শৈলকুপা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নায়েব আলী জোয়ার্দ্দারের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নায়েব আলী জোয়ার্দ্দার। শৈলকুপা আসনে উপনির্বাচনের মাধ্যমে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।







