Logo

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যান পবন গ্রেপ্তার

profile picture
উপজেলা প্রতিনিধি
ভেড়ামারা, কুষ্টিয়া
১৫ আগস্ট, ২০২৬, ১১:৩৯
১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যান পবন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৫ আগস্টকে কেন্দ্র করে নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার আয়োজনের অভিযোগে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা সোহেল রানা পবন এবং তার ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল মাহমুদ রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল রানা পবন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের উপজেলা শাখার সহ-সভাপতি। তার ভাই রুবেল মাহমুদ রতন বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

পুলিশের দাবি, তারা গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। ১৫ আগস্টকে ঘিরে নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৫১তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ নিকটাত্মীয়দের মধ্যে ২৬ জন নিহত হন। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD