চট্টগ্রামের ফলমণ্ডিতে ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে বাজার তদারকির অংশ হিসেবে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণে অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর প্যাকেটজাত ও বাজারজাত এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণের অভিযোগে এসব জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে মেসার্স আল্লাহওয়ালা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে মেসার্স এন্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা এবং মেসার্স রাউজান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া মোড়কজাতকরণের বিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুরের সঙ্গে তেল মিশিয়ে প্যাকেটজাত ও বাজারজাত করার দায়ে তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
অন্যদিকে, দেওয়ানহাট এলাকার তায়েফ রেস্তোরাঁয় রান্নার কাজে ক্ষতিকর উপাদান হিসেবে উল্লেখ করা কাশ্মীরি মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৫৪ হাজার টাকার আর্থিক দণ্ড আরোপ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, বাজারে পণ্যের সঠিক মূল্য প্রদর্শন নিশ্চিত করা, খাদ্যপণ্যের মান বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।








