Logo

অতিরিক্ত দামে এলপিজি ও ডিম বিক্রি করায় জরিমানা

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৩৮
অতিরিক্ত দামে এলপিজি ও ডিম বিক্রি করায় জরিমানা
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ শহরে কৃত্রিম সংকটের অজুহাতে এলপিজি সিলিন্ডার ও ডিম নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের বাজার স্টেশন ও রেলগেট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, কথিত গ্যাস সংকটের কথা বলে সরকার নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে এলপিজি সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল। অন্যদিকে ডিমের মূল্য তালিকা প্রদর্শন না করে এবং ক্রেতাদের রসিদ না দিয়েই বাড়তি দাম নেওয়া হচ্ছিল। এতে ভোক্তাদের অতিরিক্ত অর্থ দিয়ে পণ্য কিনতে হচ্ছিল।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, অতিরিক্ত দাম নেওয়া এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মেসার্স সিরাজগঞ্জ পেট্রোলিয়াম এজেন্সির প্রতিনিধি নয়ন সেখকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ ছাড়া ডিমের ক্রয় রসিদ না থাকায় মেসার্স আবু সাঈদ ডিমের আড়তের মালিক আবু সাঈদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় নিয়ম মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD