Logo

মূল্যতালিকা না থাকায় চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৫৪
মূল্যতালিকা না থাকায় চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের ফলমন্ডি এলাকায় হালনাগাদ মূল্যতালিকা না রাখা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) নগরের স্টেশন রোডের ফলমন্ডি এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোকে এই জরিমানা করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযানে মেসার্স রূপা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, মেসার্স নোমান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মেসার্স শাহরাস্তী ফার্মকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহর নেতৃত্বে তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানকালে ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা নিয়মিত হালনাগাদ রাখা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD