Logo

৩০ দিনের জ্বালানি তেল মজুত আছে, আরও আসছে ৬ মাসের

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
৩০ দিনের জ্বালানি তেল মজুত আছে, আরও আসছে ৬ মাসের
ছবি: সংগৃহীত

রাজধানীর একটি ফিলিং স্টেশনে টানিয়ে রাখা একটি বিজ্ঞপ্তি ফেসবুকে ভাইরাল হয় গতকাল। সেখানে মোটরসাইকেলে সর্বোচ্চ ৪০০ টাকার অকটেন এবং গাড়িতে সর্বোচ্চ ৩,০০০ ...

বিজ্ঞাপন

রাজধানীর একটি ফিলিং স্টেশনে টানিয়ে রাখা একটি বিজ্ঞপ্তি ফেসবুকে ভাইরাল হয় গতকাল। সেখানে মোটরসাইকেলে সর্বোচ্চ ৪০০ টাকার অকটেন এবং গাড়িতে সর্বোচ্চ ৩,০০০ টাকার অকটেন/ডিজেল নেওয়ার কথা উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। 

তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বলছে দেশে তেলের সংকট নেই। যা মজুত আছে তাতে আগামী এক মাস চলা যাবে। এছাড়াও আরও ছয় মাসের তেল অর্ডার (আমদানির আদেশ) করা আছে বলেও জানিয়েছে বিপিসি।

বিজ্ঞাপন

বুধবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে জ্বালানি সরবরাহ ও মজুতের বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ এ তথ্য জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে আগামী ৩২ দিনের ডিজেল এবং ৯ দিনের অকটেন মজুত আছে। এছাড়াও ৬ মাসের তেল আমদানি নিশ্চিত করা আছে বলেও দাবি করেন বিপিসি চেয়ারম্যান।

এ বি এম আজাদ আরও বলেন, ৪ লাখ ৩১ হাজার ৮৩৫ মেট্রিক টন ডিজেল দেশে মজুত রয়েছে। আর অকটেন রয়েছে ১২ হাজার ২৩৮ মেট্রিক টন। আগামী ৩০ জুলাই দেশে পৌঁছাবে আরও ৩০ হাজার মেট্রিক টন ডিজেল।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে ৪৪ দিনের জেট ফুয়েল এবং ৩২ দিনের ফার্নেস অয়েল মজুত আছে। ফলে গ্রাহকদের তেল কম কেনার কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন।

এমনকি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হলেও তেলের সরবরাহ ঠিক রাখার পরিকল্পনা নেওয়া আছে বলেও দাবি করেন বিপিসি চেয়ারম্যান।

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD