Logo

ডলার কেনাবেচায় কারসাজি করলে লাইসেন্স বাতিল

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
ডলার কেনাবেচায় কারসাজি করলে লাইসেন্স বাতিল
ছবি: সংগৃহীত

ডলার নিয়ে কেউ কারসাজি করলে মানি এক্সচেঞ্জের লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বৃহস্পতিবার (২৮ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকে...

বিজ্ঞাপন

ডলার নিয়ে কেউ কারসাজি করলে মানি এক্সচেঞ্জের লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৮ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের  মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘ডলার কেনাবেচায় কারসাজির প্রমাণ পেলে  লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মো.জসিম উদ্দিনসহ সংগঠনের সদস্যরা দেখা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে। এরপর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সাংবাদিকদের এ কথা বলেন। 

তিনি বলেন, ‘ডলারের দামে এই অস্থিরতা ঠেকাতে উদ্যোগ নিতে গভর্নরকে অনুরোধ করেছেন এফবিসিসিআই’র প্রধান।’ এরই পরিপ্রেক্ষিতে  ডলারের দাম চড়া করে যেসব মানিচেঞ্জার ও ব্যাংকগুলো মুনাফা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ‘ডলারের বাজার স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এ কাজে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে।’ জড়িতদের চিহ্নিত করতে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD