Logo

বড় ধরনের পরিবর্তন আনছে ফেসবুক

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
বড় ধরনের পরিবর্তন আনছে ফেসবুক
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় ও জনপ্রিয় প্লাটফর্ম ফেসবুক তার হোমপেজে বড় ধরনের পরিবর্তন আনছে। পরিবর্তনের অংশ হিসেবে ভার্টিক্যাল ভিডিওর জন্য পৃথক ব...

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় ও জনপ্রিয় প্লাটফর্ম ফেসবুক তার হোমপেজে বড় ধরনের পরিবর্তন আনছে। পরিবর্তনের অংশ হিসেবে ভার্টিক্যাল ভিডিওর জন্য পৃথক বিভাগ চালু করা হয়েছে। এছাড়াও পরিবারের সদস্য ও বন্ধুদের পোস্ট একটি পৃথক ট্যাবে দেখাবে ফেসবুক।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ জুলাই) থেকেই ফেসবুক অ্যাপের হোমপেজ অনেকটা টিকটকের মতো দেখতে হবে। সেখানে পরপর ভার্টিক্যাল পাবলিক ভিডিও আসতে থাকবে।

বিজ্ঞাপন

এবার থেকে রিলস, টিকটকের মতো ভিডিও ও স্টোরি সব কিছুই ফেসবুকের অ্যাপের হোম স্ক্রিন থেকে দেখে নিতে পারবেন গ্রাহকরা। এ ছাড়াও অ্যাপ হোম স্ক্রিনে নিউ স্ট্রিম ট্যাব দেখতে পাবেন। গ্রাহক যে বিভাগ বেশি ব্যবহার করেন সেই বিভাগের শর্টকাট নিজে থেকেই অ্যাপে যুক্ত হবে। অ্যাপের প্রধান ফিডকে আর নিউজ ফিড বলা বলা হবে না।

মেটা আরও জানিয়েছে, হোম পেজের কয়েকটি ট্যাবে বিজ্ঞাপন দেখানো হবে। তবে ফেসবুক ওয়াচ ও গ্রুপ ট্যাবে কোনো পরিবর্তন হচ্ছে না।

ফেসবুক অ্যাপ আপডেট করলে নতুন ইন্টারফেস উপভোগ করা যাবে।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD