আবাসিক হোটেলে নারী চিকিৎসকের গলাকাটা লাশ, পলাতক প্রেমিক
5Shares

ছবি: সংগৃহীত
রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীক নামে ২৭ বছর বয়সী সদ্য এমবিবিএস পাশ এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। জান্নাতু...
বিজ্ঞাপন
রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীক নামে ২৭ বছর বয়সী সদ্য এমবিবিএস পাশ এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। জান্নাতুলের গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন পাওয়া গেছে।
বুধবার (১০ আগস্ট) রাতে পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের ওই আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
জান্নাতুল সদ্য এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্ত্রীরোগ বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন। মৃত্যুর আগে ওই নারীর সাথে হোটেলে অবস্থান করছিলেন তার বন্ধু রেজাউল। তিনি বর্তমানে পলাতক আছেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জনবাণীকে জানান, “ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন জান্নাতুল ও রেজাউল নামে দুই জন। পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া খবরের প্রেক্ষিতে হোটেলের ৪ তলার ৩০৫ নম্বর রুম থেকে গলাকাটা অবস্থায় জান্নাতুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “স্বামী পরিচয় দেওয়া সেই ব্যক্তি পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুত আমরা তার অবস্থান সম্পর্কে জানতে পারবো বলে আশা করি। এছাড়া হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”
বিজ্ঞাপন
এসএ/








