Logo

করোনায় মৃত্যুশূন্য দিন, আক্রান্ত ৯৩

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
করোনায় মৃত্যুশূন্য দিন, আক্রান্ত ৯৩
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৯৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।শুক্রবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি...

বিজ্ঞাপন

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৯৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৭৬৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৯ হাজার ৬৯৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫৩ হাজার ১১১ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD