Logo

রাজধানীর ফার্মেসিতে লক্ষধিক টাকা জরিমানা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
রাজধানীর ফার্মেসিতে লক্ষধিক টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

রাজধানীর দারুসসালাম ও ঢাকা জেলার সাভার এলাকার ০২ টি পৃথক ঔষধ ফার্মেসিতে অনিবন্ধিত ঔষধ মজুদ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ০৭ লক্ষ টাকা অর্থদন্ড করেছে র‌্...

বিজ্ঞাপন

রাজধানীর দারুসসালাম ও ঢাকা জেলার সাভার এলাকার ০২ টি পৃথক ঔষধ ফার্মেসিতে অনিবন্ধিত ঔষধ মজুদ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ০৭ লক্ষ টাকা অর্থদন্ড করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।

১।র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধের রহস্য উদঘাটনসহ নকল পণ্য ক্রয়-বিক্রয় ও তৈরী করায় মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার পূর্বক অর্থদন্ড আদায়ে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

বিজ্ঞাপন

২।এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে মোঃ নজরুল ইসলাম সহকারী পরিচালক ও কামরুল হাসান ঔষধ প্রশাসন পরিদর্শক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঢাকা এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২১/০৮/২০২২ তারিখ দুপুর ০১.০০ ঘটিকা হতে রাত ০৮.৩০ ঘটিকা পর্যন্ত ঢাকা মহানগরীর দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় ও ঢাকা জেলার সাভার থানাধীন আমিন বাজার এলাকায় অনিবন্ধিত ঔষধ মজুদ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে নিম্নোক্ত ০২ টি ফার্মেসির মালিক/ম্যানেজারকে অর্থদন্ড প্রদান করা হয়ঃ

(ক) হাজী ফার্মেসী’র ব্যবস্থাপক হাজী মাহবুব মোর্শেদ (৩০), জেলা-ঢাকা’কে ২,০০,০০০/- টাকা।
(খ) মোহাম্মদ বিন ফার্মা’র মালিক মোঃ মাদুদুল ইসলাম (৩০), জেলা-ঢাকা’কে ৫,০০,০০০/- টাকা।

৩।ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‌্যাবের এ ধরনের অনিবন্ধিত ঔষধ মজুদ, সংরক্ষন ও বিক্রয় কারীদের বিরুদ্ধে র‌্যাবের ভ্রাম্যমান অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD