মাসব্যাপী কর্মসূচীর সমাপনী দিনে অগ্রণী ব্যাংকের দোয়া মাহফিল

ছবি: সংগৃহীত
জাতীয় শোক দিবস উপলক্ষে অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক গৃহীত ও আয়োজিত বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (৩১ আগষ্ট) বাদ যোহর মিল...
বিজ্ঞাপন
জাতীয় শোক দিবস উপলক্ষে অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক গৃহীত ও আয়োজিত বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (৩১ আগষ্ট) বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অগ্রণী ব্যাংক জাতীয় শোক দিবস পালন পরিষদ কর্তৃক আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজী, মো. মনিরুল ইসলাম এবং মো. আনোয়ারুল ইসলাম।
বিজ্ঞাপন
আরো উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপকবৃন্দ,উপ-মহাব্যবস্থাপকবৃন্দ এবং সিবিএর নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির সংক্ষিপ্তে বক্তব্যে অগ্রণী ব্যাংক এমডি এবং সিইও মো. মুরশেদুল কবীর বলেন-‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্ট নিহত তাঁর পরিবারবর্গের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’
আরএক্স/








