Logo

করোনায় আরও একজনের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
করোনায় আরও একজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩২৬ জনে।এদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন ২১৪ জন। এ...

বিজ্ঞাপন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩২৬ জনে।

এদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন ২১৪ জন। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১২ হাজার ৩৭৬ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৬৮ শতাংশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে তিন হাজার ৭৮৭টি নমুনা সংগ্রহ ও তিন হাজার ৭৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৫৯ হাজার ৪৪৭টি নমুনা পরীক্ষা হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

বিজ্ঞাপন

আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৯৭৫ জন। এ পর্যন্ত সুস্থতার হার ৯৭ দশমিক ২৫ শতাংশ।

আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD